document.write(' আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম। চাহিদা কমে আসায় আগামী বছর তেলের দামও পড়তির দিকে যাবে বলে পূর্বাভাস দিয়েছে তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন-ওপেক। আন্তর্জাতিক বাজারে এ বছরের জুন মাস পর্যন্ত অপরি শোধিত তেলের দাম কমেছিল প্রায় ৪৩ শতাংশ। সম্প্রতি আবারো তেলের দাম কমে যাওয়ায় ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৪১ ডলার। আন্তর্জাতিক তেলের বাজার বিশেষজ্ঞদের ধারনা, তেলের দাম আবারো কমার সম্ভাবনা রয়েছে। তাদের মতে, প্রতি ব্যারেল তেলের দাম ৫০ থেকে ৬০ ডলারের মধ্যে স্থিতিশীল হতে পারে। ওপেক আশঙ্কা করছে, আগামী বছর অপরিশোধিত তেলের চাহিদা কমে ২৮ দশমিক ৯ মিলিয়ন বেরেলে দাঁড়াতে পারে। যা বিগত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন চাহিদা হিসেবে বিবেচিত হবে');